গোপনীয়তা নীতি
সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৬
সপিফো শুধু একটি মাধ্যম ও প্ল্যাটফর্ম। অ্যাকাউন্ট, অর্ডার ও দোকানের তথ্য মার্কেটপ্লেস চালাতে সংগ্রহ ও ব্যবহার করা হয়। পণ্যের মান, ওয়ারেন্টি, রিফান্ড ও পেমেন্ট চুক্তি ক্রেতা-বিক্রেতার মধ্যে — অর্ডার বা পেমেন্টের আগে বিক্রেতার সাথে একমত হোন।
১. পরিধি
এই নীতি ব্যাখ্যা করে কীভাবে সপিফো আপনার অ্যাকাউন্ট, অর্ডার ও দোকানের তথ্য সংগ্রহ ও ব্যবহার করে।
২. আমরা কী সংগ্রহ করি
নাম, ইমেইল, ফোন, ঠিকানা, অর্ডার ও পেমেন্ট তথ্য, দোকান/পণ্যের তথ্য, এবং লগইন/ভাষা পছন্দের মতো প্রযুক্তিগত তথ্য।
সপিফো অ্যাপ (অ্যান্ড্রয়েড)
সপিফো অ্যাপ (com.sopifo.printagent) আপনার সপিফো অ্যাকাউন্ট দিয়ে চলে ও ড্যাশবোর্ড দেখায়; উপরের অ্যাকাউন্ট, অর্ডার ও দোকানের তথ্য এখানেও প্রযোজ্য। এর বাইরে:
ডিভাইসের তথ্য: ফোনের মডেল, অ্যান্ড্রয়েড ও অ্যাপের ভার্সন, একটি ডিভাইস আইডি ও পুশ নোটিফিকেশন টোকেন — যাতে প্রিন্ট জব ও অর্ডারের খবর ফোনে আসে। প্রিন্টারের নাম ও ব্লুটুথ ঠিকানা ফোনেই থাকে; ড্যাশবোর্ডে ডিভাইস দেখাতে প্রিন্টারের নাম ও অবস্থা পাঠানো হয়।
ক্যামেরা: শুধু POS-এ পণ্যের বারকোড স্ক্যান করতে; ছবি ফোনেই প্রসেস হয়, আপলোড হয় না।
ব্লুটুথ: লেবেল ও রসিদ প্রিন্টার খুঁজে প্রিন্ট করতে। লোকেশন: অ্যান্ড্রয়েড ১১ ও পুরোনো ফোনে ব্লুটুথ খুঁজতে লোকেশন অনুমতি লাগে — অ্যাপ আপনার লোকেশন সংগ্রহ বা সংরক্ষণ করে না।
Print → Sopifo (Chrome বা Pathao-র মতো অন্য অ্যাপ থেকে প্রিন্ট): পেজটি ফোনেই লেবেলে বদলে প্রিন্টারে যায়, আপলোড হয় না। এ মাসে আপনার দোকান কতটি এমন প্রিন্ট করেছে তা গোনা হয় (প্ল্যানের জন্য)।
ডায়াগনস্টিক লগ: ফোনে থাকে; শুধু আপনি "সাপোর্টে লগ পাঠান" চাপলে (বা সাপোর্ট চাইলে ও আপনি রাজি হলে) সমস্যা ঠিক করতে আমাদের কাছে আসে।
নোটিফিকেশন: প্রিন্ট জব, অর্ডার ও প্রিন্টের সমস্যার পুশ নোটিফিকেশন। অ্যান্ড্রয়েড সেটিংসে বন্ধ করতে পারেন।
অ্যাকাউন্ট ও অ্যাপের তথ্য মুছতে দেখুন /data-deletion।
৩. কেন ব্যবহার করি
অ্যাকাউন্ট চালানো, অর্ডার প্রক্রিয়া, সাপোর্ট, প্রতারণা রোধ এবং সেবা উন্নত করতে।
৪. শেয়ারিং
লেনদেনের অপর পক্ষ, হোস্টিং/এসএমএস প্রোভাইডার, এবং আইন অনুসারে কর্তৃপক্ষের সাথে। আমরা ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।
৫. আপনার অধিকার
প্রোফাইল আপডেট করতে পারেন এবং সাপোর্টে যোগাযোগ করে অ্যাক্সেস/সংশোধন/মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
